কুবিতে সপ্তাহে ৪ দিন অফলাইন, ১ দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত

কুবি প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ০৩:১৫

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ৪ দিন অফলাইনে ও ১ দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭২ তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেট্রোল, ওয়েল ও গ্যাস, জ্বালানী খাতে বরাদ্দকৃত অর্থের ৮০ ভাগ ব্যয় করা যাবে।

এবং বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। তারই অংশ হিসেবে কুবিতে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে সপ্তাহে ৪ দিন তথা রোববার থেকে বুধবার যথারীতিতে অফলাইনে ক্লাস চলবে, আর বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। এতে করে জ্বালানী খাতে সাশ্রয় হবে।

এ বিষয়ে প্রত্নতত্ত বিভাগের শিক্ষার্থী মো. লাবিব বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এ সিদ্ধান্ত ঠিক আছে। কারন সংকটের কথা সবার ভাবা উচিত।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, পৃথিবীব্যাপী জ্বালানী ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আর এ সংকটে রয়েছে বাংলাদেশও। তাই প্রধানমন্ত্রী কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে যে নির্দেশনা এসেছে তা বাস্তবায়নেই আমরা একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নিয়েছি।

বুয়েটে ৫ দিনই অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীবান্ধব অবস্থানে থাকবো। তাই এটা প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটা শিক্ষার্থীদের জন্য ভাল হয় ও দেশের জন্য মঙ্গলজনক পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত তেমনই নেয়া হবে।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের ব্যাপারে সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনদের জানানো হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর