রাবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন 

রাবি সংবাদদাতা | ৪ জুলাই ২০২২, ১০:৫৩

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৩ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রায় ২০০টি বই সম্বলিত এই কর্ণারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধুর মত একজন জন্মেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু যে ত্যাগ, দেশের প্রতি যে ভালোবাসা তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে৷ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে৷ 

তিনি আরো বলেন, আজকের কর্ণারটি মূলত বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে একটি লাইব্রেরি। তবে শুধু বইয়ে না, বাস্তব জীবনের প্রতিটি কাজে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে৷ আমাদের শিক্ষার্থীদের উচিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে পড়া। সেটা হোক মোবাইলে, ট্যাবে বা সরাসরি বইয়ে। যেভাবেই হোক বঙ্গবন্ধুকে আমাদের জানতে হবে। তার জীবনাদর্শকে বুকে ধারণ করতে হবে।

হল প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

এই কর্ণারটিতে বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে প্রায় ২০০টি বই রাখা হয়েছে। এগুলো শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর রাজনীতি, জীবনদর্শন এবং বঙ্গবন্ধুকে নিয়ে জানতে সহায়তা করবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর