পাবিপ্রবির নতুন প্রক্টর কামাল হোসেন

পাবনা প্রতিনিধি | ২৮ জুন ২০২২, ০৬:৩১

সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক কামাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে অপর একটি আদেশে প্রক্টর হাসিবুর রহমানকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য নিয়োগকৃত প্রক্টর কামাল হোসেন আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যায়নরত।

এ প্রসঙ্গে নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর কামাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে উপাচার্য, উপ উপাচার্যের নির্দেশনা মোতাবেক সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সকল কর্মকান্ডে সার্বিক শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর থাকবেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর