পিবিএস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিবিএস ক্রীড়ামহোৎসব- ২০২২

মোহাম্মদ হীরা সরকার, ঢাবি প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ১০:৩২

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১২ তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিবিএস ক্রীড়া মহোৎসব। বৃহস্পতিবার কবি জসিম উদ্দিন হল মাঠে সকাল নয়টায় অনুষ্ঠানটির উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া।

এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. নীরু বড়ুয়া তাঁর সূচনা বক্তব্যে বলেন,"দেহ মনের সঠিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না। পড়াশোনার পাশাপাশি চিত্ত বিনোদন, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চাই পারে একজন শিক্ষার্থীকে পূর্ণতা দিতে৷ জীবনে পড়াশোনার যেমন গুরুত্ব রয়েছে পাশাপাশি ক্রীড়া চর্চারও সমান গুরুত্ব রয়েছে।"

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন ও সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা গঠিত পিবিএস ক্লাবের আয়োজনে ক্রীড়া মহোৎসবটিতে ফুটবল টুর্নামেন্ট, পিলো পাসিং, হাঁড়ি ভাঙ্গা খেলায় অংশ গ্রহণ করে বিভাগের শিক্ষার্থীরা।

ফুটবল টুর্নামেন্টের সকল রাউন্ড পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৩তম ব্যাচ ও রানার আপ হয়েছে সিনিয়র টিম। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিভাগের শিক্ষকমণ্ডলী।

১২তম ব্যাচের বর্ণাঢ্য আয়োজনের পেছনে যারা পরিশ্রম করেছে তাদের প্রশংসা বিভাগের প্রবীণ শিক্ষক ড. সুকোমল বড়ুয়া। এই ধরনের আয়োজন যেন প্রতি বছর হয় সেই জন্যও বক্তারা সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর