রক্ত দিতে হাসপাতালে এসে প্রাণ গেল গবি শিক্ষার্থীর

গবি প্রতিনিধি | ২৩ জুন ২০২২, ১৯:০৭

সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার শুভ (২৪) তার ঘনিষ্ঠ বন্ধুর অসুস্থ বোনের জন্য রক্ত দিতে গিয়ে হাসপাতালের দোতলা থেকে পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২২, জুন) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ ঘটনা ঘটে। রক্ত দিয়েছিলেন ঠিকই, তবে আর ফেরা হয়নি তাঁর। 

শুভ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। রক্ত দেওয়ার পর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তার।

শুভর বন্ধু রাকিব হোসেন জানান, তাঁর ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরে ভুগছে। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাঁকে রক্ত দেওয়ার জন্য বুধবার সাভার থেকে ঢাকায় আসেন শুভ। রক্ত দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের বারান্দায় বসেছিলেন। এ সময় রাকিব তাঁর বোনের সঙ্গে দেখা করতে যান। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, শুভ মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে গেছেন।

তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সাভারে থাকতেন। তাঁর বাবা গোলাম মাওলা রিপন সৌদি আরব প্রবাসী। তাঁদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায়। শুভ দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর