সুনামগঞ্জের বন্যার্তদের পাশে হাবিপ্রবির 'মুহূর্ত'

হাবিপ্রবি প্রতিনিধি | ২১ জুন ২০২২, ২১:৪৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন 'মুহূর্ত'-ছবি: সময় ট্রিবিউন

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। ক্রমশ পানি বেড়ে এই দুই জেলার বন্যা পরিস্থিতির দিনে দিনে অবনতি হচ্ছে। জীবন বাঁচাতে সেখানকার মানুষেরা ছুটছে নানাদিকে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারি-বেসরকারী, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'মুহূর্ত'।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'মুহূর্ত' একটি ইয়ুথ অর্গানাইজেশন, যা ২০২০ সাথে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক বিভিন্ন ধরনের  কার্যক্রম পরিচালনা করে আসছে। সুনামগঞ্জের ভয়াবহ বন্যার একদম প্রাথমিক পর্যায় থেকে তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করে থাকে। তহবিল সংগ্রহের জন্য সশরীরে এবং অনলাইনে ক্যাম্পেইন করা হয়। ইতিমধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে, সুনামগঞ্জ সদর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কিছু আশ্রয়কেন্দ্রে সাহায্য পাঠানো হয়েছে ।

সংগঠনের প্রতিষ্ঠাতা শাদমান খান বলেন, ‘আমরা একদম প্রাথমিক পর্যায়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করি, কোনও ট্রেন্ড ফলো নয়, এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আলহামদুল্লিলাহ আমরা অবদান রাখতে পেরেছি।’

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘হয়তো বিশাল অংকের ফান্ড আমরা যোগাড় করতে পারিনি বা যতটুকু আমরা পেরেছি এটা সত্যিই চাহিদার তুলনায় অপ্রতুল। তবে আমরা চেষ্টা করছি এটায় আমাদের কাছে ভালো লাগার, যেকোনো সময় যেকোনো জায়গায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে টিম মুহূর্ত।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের