কুবির প্রধান ফটকের সামনে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

কুবি প্রতিনিধি | ১৫ জুন ২০২২, ০০:১০

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা 

এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেইট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে৷ এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

কেন ভাঙচুর করা হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এই বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের