হাবিপ্রবিতে হলের ফুটবল লীগের খেলোয়াড় নিলাম 

হাবিপ্রবি প্রতিনিধি | ১৩ জুন ২০২২, ২২:০১

সংগৃহীত

"একতাই শক্তি,একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল "স্লোগানকে সামনে রেখে রবিবার (১২জুন) রাত ৮:৩০ টায় তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত "প্রেসিডেন্ট কাপ অফ তাজউদ্দীন আহমেদ হল" এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান হলের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ হল এর হল সুপার ড. মোঃ শাহানুর কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হল সুপার ডা. মোঃ হোসনে মোবারক মিঠু। এছাড়াও উপস্থিত ছিল ৫টি টিমের মালিক পক্ষ ও খেলোয়াড়গণ ।

তাজউদ্দীন হল মাঠে আগামী ১৭ই জুন থেকে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। শোয়েবের নেতৃত্বে "ক্র্যাক প্লাটুন", তৌসিফের নেতৃত্বে 'মুজিব সোলজার ৭১", মোস্তফার নেতৃত্বে "ঈগল হান্টারস অফ ৭১" রাজীবের নেতৃত্বে "তাজউদ্দীন অ্যাভেঞ্জারস" এবং তুহিনের নেতৃত্বে "ওয়ারিয়র গেরিলা" এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই খেলোয়াড় নিলামে ৪ টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার ড. মোঃ শাহানুর কবির বলেন, এ ধরনের ব্যতিক্রমী চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানায়। এই টুর্নামেন্টে যথাসাধ্য সহযোগীতা করবে হল প্রশাসন। তবে ফুটবল যেহেতু শারীরিক খেলা সেহেতু সবাইকে সাবধানে খেলার জন্য অনুরোধ করেছেন এবং সুষ্ঠ ও সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন ও শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে খেলোয়াড় নিলামের উদ্বোধন ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের