পরিবেশ দিবসে বৃক্ষরোপণ অভিযান গবিসাসের 

গবি প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০৭:০৩

সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির সাংবাদিক সমিতি (গবিসাস)। দেশীয় প্রজাতির লিচু, জাম, জাম্মুরা, কদবেল, আমলকী, দেবদারু মিলিয়ে ৬ প্রজাতির বৃক্ষ রোপন করেন তারা। 

শনিবার (১১ জুন) বিকাল সাড়ে তিনটায় এ কর্মসূচির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, গবিসাসের সভাপতি অনিক আহমেদ, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালি, যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুর রহমান সহ কমিটির অন্য সদস্য, শিক্ষানবিশ ও আবেদনকারীরা। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হসেন বলেন, 'বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজন তুলনায় অনেক কম। অথচ, এ বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গবিসাস যে উদ্যোগ নিয়েছে সেটা যুগোপযোগী। আশা করি, প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে। এমন কর্মসূচির জন্য গবিসাসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।' 

গবিসাসের সভাপতি অনিক আহমেদ বলেন, 'বৃক্ষ আছে বলেই পৃথিবী বেঁচে আছে। কিন্তু, দুঃখের বিষয় এ বৃক্ষের গুরুত্ব আমি বুঝি না। বৃক্ষ যে শুধু এ পৃথিবীর জন্য অপরিহার্য তা নয় এটা প্রশান্তির ও একটি জায়গা। এ উপলব্ধি থেকে এমন একটা উদ্যোগ গ্রহন করা। আমি সবার কাছে আহ্বান করি এমন সুন্দর উদ্যোগ যেন সবাই গ্রহন করেন।' 

উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর