রাবি কেন্দ্রে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০২:২২

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ৫ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যা মোট পরীক্ষার্থীর ৯২.৬ শতাংশ। এ দিন দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন মুঠোফোনে এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ১২৮জন। এর মধ্যে ৪৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর ৭.৪ শতাংশ।

প্রসঙ্গত, এ বছর ঘ ইউনিটে ১ হাজার ৩৩৬ টি আসনের বিপরীতে লড়াই করছে ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে লড়ছে ৫৮ জন করে ভর্তিচ্ছু। গত বছরের মতো এ বছরেও মোট ১০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় । এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট ও লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট করে মোট দেড় ঘন্টা সময় দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর