বহিরাগতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নোবিপ্রবি প্রশাসন

নোবিপ্রবি প্রতিনিধি | ৮ জুন ২০২২, ০৮:১০

সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস জুড়ে নিয়মিত বহিরাগত বিরোধী অভিযান পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। 

আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মোটরবাইকসহ প্রায় ১০ জন বহিরাগতকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে মুচলেকার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত রবিবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের নীলদিঘি এলাকায় অভিযান চালিয়ে বহিরাগত কপোত-কপোতী আটক করে প্রক্টরিয়াল বডি। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হয়।

ক্যাম্পাসে বহিরাগত বিরোধী অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বাদশা মিয়া বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের অপতৎপরতা বেড়ে গিয়েছিলো। তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং চলবে। আর ক্যাম্পাসের অভ্যন্তরীণ পুকুর পাড়কে ঘিরে অপরাধ বন্ধে ইতোমধ্যে ঝোপঝাড় পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। আলো স্বল্পতা রোধে খুব দ্রুত লাইট সেটআপ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং অপরাধ বন্ধে প্রক্টরিয়াল বডির অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরও সার্বিক সহযোগিতা কামনা করি। ছাত্র-শিক্ষক সবার সমন্বয়ে নিরাপদ একটি ক্যাম্পাস উপহার দিতে চাই আমরা।’

উল্লেখ্য, সম্প্রতি বহিরাগতদের বিরুদ্ধে ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রী উত্যক্ত, বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বহিরাগতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর