সম্মেলনের দাবিতে রাবি ছাত্রলীগের একাংশের মিছিল 

রাবি প্রতিনিধি | ৭ জুন ২০২২, ১৯:০৪

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশ। সোমবার দুপুরে শাখা ছাত্রলীগের দুই নেতা পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক ও সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাজু এই মিছিল করে।

এদিন দুপুর দেড়টার দিকে প্রথমে এনায়েত হোসেন রাজুর নেতৃত্বে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় টেন্টে এসে শেষ হয়।পরে সহ-সভাপতি জ্যাক তার নেতাকর্মীদের নিয়ে আরেকটি মিছিল করে।

পদপ্রত্যাশী বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাজু বলেন, বর্তমান কমিটির মেয়াদউত্তীর্ণ হলেও তারা এখনো কোন নতুন কমিটি ঘোষণা করেন নি। এই কমিটির ৬ বছর হতে চললো অথচ যারা এতোদিন রাজপথে ছিল, শ্রম দিয়েছে তারা এখনো কমিটিতে আসতে পারেনি নিয়মিত কমিটি না হওয়ায়। ফলে একটা জেনারেশন গ্যাপ সৃষ্টি হয়েছে যা মোটেও কাম্য নয়। 

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা দিতে হবে। আমি যদি নেতৃত্বে আসতে পারি তাহলে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য নিয়ে রাবি ছাত্রলীগকে সুশৃঙ্খল ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ও অন্যায় কমিয়ে আনার চেষ্টা করব।

অপরদিকে জ্যাক বলেন, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এসে বলেছিলেন ঈদের পরেই সম্মেলন ঘোষণা দিবেন। কিন্তু এখনো কমিটি ঘোষণা করা হয় নি। কবে ঘোষণা করা হবে তাও জানি না। সামনে নির্বাচন এখন নতুন কমিটি ঘোষণা করলে সাংগঠনিক কাজ গতিশীল ও দলীয় প্রচারণা করতে নেতাকর্মী উদ্ভুদ্ধ হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর পৃথক পৃথকভাবে রাবি ছাত্রলীগের হল সম্মেলন হয়। সে সময় রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব দায়িত্বে ছিলেন। এরপর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর