রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সঠিক তদন্তের দাবি 

রাবি প্রতিনিধি | ৭ জুন ২০২২, ০৭:২৩

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিশার মরদেহ উদ্ধারের ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সহপাঠীরা। সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানবন্ধন কর্মসূচি থেকে তারা এ সব দাবি জানান। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা চাই মৃত্যুর পিছনের ঘটনা বের হয়ে আসুক। একজন হাসিখুশি একটা মে কোন চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্ত নিলো তা তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসুক। এখন পর্যন্ত আমারা খবর পেয়েছি ময়ানা তদন্ত হতেও পারে নাও হতে পারে। আমারা চাই ময়না তদন্ত করে এটি হত্যা নাকি আত্নহত্যা সেই সত্য বেড়িয়ে আসুক। 

তারা আরো বলেন, দিশা বৃহস্পতিবার ক্লাস করে তার শশুর বাড়ি গিয়েছিল। তারপর কি এমন হলো এত বড় একটি সিদ্ধান্ত নিলো। যে সদা হাস্যজ্জ্বল একটা মে কি পরিমাণ প্রেসারে থাকলে এমন সুইসাইডের সিদ্ধান্ত নেয় তা ভাববার বিষয়। অবশ্যই তা তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। 

এ সময় তারা দুটি দাবি উপস্থাপন করেন। দাবি দুইটি হচ্ছে হত্যা নাকি আত্নহত্যা সেই সত্য উদঘাটন করা এবং যদি সে আত্নহত্যা করে তবে কেনো করল সেই সত্য বের করে আনা। 

এ সময় শিক্ষার্থীদের হতে ‘দিশার অপমৃত্যুর সঠিক তদন্ত চাই’ ‘ সঠিক ভাবে ময়না তদন্ত করতে হবে’ লিখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

প্রসঙ্গত, সোমবার (৬ জুন) বিকেলে ঢাকার বাসা থেকে দিশার লাশ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়া। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের