রাবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: উপস্থিতির হার ৯৭.৭ শতাংশ 

রাবি প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৪:৩২

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাবির স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ (কলা অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৭ দশমিক ৭ শতাংশ।

শনিবার (৪ জুন) দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।

তিনি জানান, শনিবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় ৭ হাজার ২১৯ জনের মধ্যে ৭ হাজার ৫০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। অনুপস্থিত থাকে ১৬৯ জন।

জানা গেছে, পরীক্ষায় এমসিকিউ ও লিখিত মিলে মানবণ্টন ছিলো ১০০ নম্বরের। ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ-এর জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়।

একইসাথে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ঢাবির 'গ' (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল ৯৮ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়া আগামী ১০ জুন (শুক্রবার) ‘ক’ ইউনিটে ১৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। ১১ জুন (শনিবার) ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৬১২৮ জন এবং সর্বশেষ ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৫৩৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর