ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের ১২ কর্মসূচি 

ঢাবি প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৩:২৭

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১২ টি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার ( ২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এছাড়া সংবাদ সম্মেলনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগড়নগুলোকে শিক্ষার্থীবন্ধব সিদ্ধান্ত ও কর্মসূচি হাতে নেওয়ার আহবান জানানো হয়। 

কর্মসূচিগুলো হলো: 

এক. বিভিন্ন পয়েন্টে স্থায়ী 'শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র' থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

দুই. শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে 'জয় বাংলা বাইক সার্ভিস' চলমান থাকবে।

তিন.'অভিভাবক ছাউনি'র মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা হবে।

চার. সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

পাঁচ. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

ছয়. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে।

সাত. শিক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকের ব্যবহারের জন্য 'মোবাইল ট্যালেটের ব্যবস্থা করা হবে।

আট. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে।

নয়. শিক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে।

দশ. তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য 'প্রাথমিক চিকিৎসা কেন্দ্ৰ গঠন করা হবে।

এগারো. মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

বারো. প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে।

উল্লেখ্য, ৩রা জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিট 'গ ' ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুর হবে। গতবছরের ন্যায় এবারেও আটটি বিভাগীয় শহরে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

###

ফারুক



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর