কুবি'র 'সমকালীন সাহিত্য প্রসঙ্গ' সেমিনারে থাকছেন ড. জাফর ইকবাল

কুবি প্রতিনিধি | ২৭ মে ২০২২, ২০:৪০

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদ কর্তৃক আয়োজিত 'সমকালীন সাহিত্য প্রসঙ্গ' শীর্ষক এক সেমিনারে অংশ নিবেন বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

৩০ মে ( সোমবার) সকাল ১০ টা থেকে কলা ও মানবিক অনুষদের ৫০১ নম্বর রুমে এই সেমিনারটি শুরু হবে।

এ সেমিনারে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

সেমিনারের শেষ পর্বে দুপুর দুইটা থেকে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এর আগে সেমিনারের প্রথম পর্বে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক ফাখেরা নওশীনের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম। এছাড়া প্রথম পর্বে প্রবন্ধ পাঠ করবেন একই বিভাগের প্রভাষক শারমিন আক্তার।

এছাড়া সেমিনারের ২য় পর্বে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। এছাড়া একই বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু প্রবন্ধ পাঠ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর