নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি

নোবিপ্রবি প্রতিনিধি | ২৬ মে ২০২২, ০৭:৪৬

ছবিঃ সংগৃহীত

আগামী এক বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ কে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ- সভাপতি সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক- হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম এবং সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রভাষক নাজমুল হুদা, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল করিম, প্রচার সম্পাদক প্রভাষক মো. রাসেল হোসাইন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিক।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতীম সরকার, সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং প্রভাষক সঞ্চিতা দেওয়ানজী।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৮ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচিত শিক্ষকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর