সফিপুর ইউনিয়ন ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি | ২২ এপ্রিল ২০২২, ১০:০২

ছবিঃ সংগৃহীত

ঢাকাস্থ বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল পালিত হয়েছে পুরান ঢাকার বকশীবাজার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টারে।এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদীর কৃতী সন্তান ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সহ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়নের কৃতী সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য কালাম শিকদার, সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরিফ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহয়তা ফাউন্ডেশন(আসফ) এর নির্বাহী পরিচালক এম.এম.আব্দুল হক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সফিপুর ইউনিয়নের কৃতী সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সনেট মাহমুদ ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ মুশফিকুর রহমান শাওন প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ সফিপুর ইউনিয়ন ছাত্র পরিষদের সভাপতি ঢাকা কলেজের কৃতী শিক্ষার্থী মোঃরিপন হোসেন ও সঞ্চালনায় ছিলেন সফিপুর ইউনিয়ন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ঢাকা আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী নাইমুল ইসলাম মাইফুল।

প্রধান অতিথি বক্তব্যে মো. মিজানুর রহমান মিজান বলেন, "মুলাদী উপজেলার আটটি ইউনিয়ন এর মধ্যে সবচেয়ে সহজ সরল স্বভাবের মানুষ হলো সফিপুরের মানুষ, তাদের চিন্তা কর্মে সর্বদাই পজেটিভ ভাব লক্ষ্য করছি, আজকের উপস্থিতি তাই প্রমাণ করে । আজ এখানে এই যে সবাই একত্রিত হতে পারছি এর জন্য যাদের ত্যাগ,যাদের শ্রম তাদের জন্য সবসময় শুভ কামনা করছি, এই তরুণরাই একদিন এগিয়ে যাবে তাদের সোনার বাংলা গড়ার কাজে তাই সবাই এক হয়ে একসাথে এগিয়ে যাও এটাই প্রত্যাশা।"

এছাড়া আরও উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়ন কৃতী শিক্ষার্থী এইচ এম ইউনুস, জাহিদ মুন্সি, সাগর আহমেদ, মহাসীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর