থিসিস সংরক্ষণে ডিজিটাল রিপোজিটরি রাবির ওয়েবে উন্মুক্ত

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি | ২২ এপ্রিল ২০২২, ০৩:৩৪

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংগৃহীত ও সংরক্ষিত ডিগ্রিপ্রাপ্ত থিসিসসমূহের অনলাইন ডিজিটাল রিপোজিটরি ওয়েবে উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্য শিক্ষক ও কর্মকর্তাগণ।

উল্লেখ্য, এই রিপোজিটরিতে পিএইচডি, এমফিল ও মাস্টার্স থিসিস সংরক্ষণ করা হচ্ছে। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে ডিজিটাইজড করার পরিকল্পনা সিন্ডিকেটে অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে প্রবেশ করে কুইক লিংকে Central Library অপশনে ক্লিক করতে হবে। সেখানে Navigation এ ক্লিক করলে Repository এই লিংক পাওয়া যাবে। সেখানেই থিসিসগুলো দেখা যাবে। বর্তমানে এখানে এক হাজার ৭৫৭টি থিসিস সংরক্ষিত আছে।

রিপোজিটরি উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হয়। এসব গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেবার লক্ষে এই উদ্যোগ কার্যকরি ভূমিকা পালন করবে।

উপাচার্য আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রিপোজিটরি ওয়েবে উন্মুক্তকরণের মাধ্যমে রাবি গ্রন্থাগারকে বিশ্বমানের গ্রন্থাগার হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে।

পরে উপাচার্যের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে গ্রন্থাগারের বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরামর্শক প্রতিষ্ঠান এক্যুমেন আর্কিটেক্ট এন্ড প্ল্যানার লি. ও নৈঋত আর্কিটেক্ট গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর