জবির শান্ত চত্ত্বরে চৈত্র সংক্রান্তি উৎসব

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২২, ০৩:০২

ছবিঃ সংগৃহীত

আজ বাংলা পঞ্জিকায় শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’। 'জ্বালো জ্ঞানের মশাল, ভাঙো আঁধার' প্রতিপাদ্যকে সামনে রেখে 'উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ''র আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে দিনটি।

বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্ত্বরে সকাল ১০ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, 'আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকুক। এসব কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত থাকবে।'

এসময় তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বের করে শিক্ষার্থী ও আয়োজক সংগঠনগুলো এসব আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর