ক্রিকেটে শিরোপা জিতে নিলো ভেটেরিনারি 

গবি প্রতিনিধি | ৩১ মার্চ ২০২২, ০৮:২৭

ভেটেরিনারি দল

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এবং রানার্সআপ মাইক্রোবায়োলজি বিভাগ। 

বুধবার (৩০ মার্চ) গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের ক্রিকেটে ভেটেরিনারি শিরোপা অর্জন করে।

প্রথমে ব্যাট করে শক্তিশালী মাইক্রোবায়োলজি। তবে দারুণ বোলিংয়ে দশ ওভার খেললেও ভেটেরিনারির দুর্দান্ত বলিংয়ে মাত্র ৫৬ রানের ছোট্ট সংগ্রহ গড়ে মাইক্রোবায়োলজি। দলের পক্ষে ইমন ৪টি উইকেট শিকার করেন। 

জবাবে প্রথম বলেই পাভেলের উইকেট ফেলে চমকের ইঙ্গিত দেয় মাইক্রোবায়োলজি। তবে অধিনায়ক কিরণের মাঠে নেমেই বিরাট অগ্নিগতির চক্কাটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেটেরিনারি। গালিব, কিরণ ও তামিমের ছোট্ট তিনটি কার্যকরী ইনিংসে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় ভেটেরিনারির ছেলেরা। এর ফলে প্রথমবারের মতো কোনো ইভেন্টে শিরোপা অর্জন করতে সক্ষম হয় তারা। 

এর আগে সকালে প্রমীলা ক্রিকেটের ফাইনালে প্রথমে ব্যাট করে রাজনীতি ও প্রশাসন বিভাগ। নির্ধারিত আট ওভারে ৫৩ রানের মাঝারি পুঁজি গড়ে তারা। জবাবে শ্রাবনীর ২৪, লিরা ও তিথীর সমান ১৪ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগের মেয়েরা। 

খেলা শেষে ক্রিকেট, কাবাডি ও ভলিবল ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন ও বিভাগীয় প্রধানগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের