নোবিপ্রবিতে সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'র নতুন কমিটি

নোবিপ্রবি প্রতিনিধি | ২৮ মার্চ ২০২২, ২৩:০৮

সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'র নতুন কমিটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন 'সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,নোবিপ্রবি' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান আলমগীর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ফানাউল্লাহ রকি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাদিয়া আফরিন তাজিন, আরিফ উল্লাহ, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন, এবিএম সিদ্দিকুর রহমান, ফাতেমা আক্তার মিতু, দপ্তর সম্পাদক আজহারুল হক মিজান, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ- সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মাহি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সজীব, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক মো. দিদার হোসেন, প্রকাশনা সম্পাদক ইব্রাহীম তানিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল তৌহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়শ্রী দাস জয়া, কার্যকরী সদস্য মো. রাসেল উল্লাহ, কার্যকরী সদস্য ইমন শীল, কার্যকরী সদস্য তাওসীফা তামান্না, কার্যকরী সদস্য তাসমিয়া ফেরদৌস ফারিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফানাউল্লাহ রকি বলেন, আমার প্রথম পরিচয় আমি সুবর্ণচরের সন্তান। আমি আমার সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও বিগত কমিটির সকলের প্রতি সম্মান রেখে তাদের দেখানো পথে চলতে সবার সহযোগিতা চাই।

সভাপতি আবদুল্লাহ আল মাসুদ বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হয়েছে। আমাকে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। সবার সহযোগিতায় সংগঠন এগিয়ে নিতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর