জাবিতে ‘বিসিএস আড্ডা’ ২৮ মার্চ

মান্নান, জাবি প্রতিনিধি | ২৫ মার্চ ২০২২, ০৮:৫৯

বিসিএস আড্ডা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চাকরি প্রত্যাশীদের দিকনির্দেশনা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে ‘বিসিএস’ ক্যারিয়ার আড্ডা। আগামী সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে জাবি ক্যারিয়ার ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবীর। 

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও জোনের উপ- পুলিশ কমিশনার এস এম শামীম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মাদ হাই জকি, ডেসকোর সিনিয়র সহকারী সচিব শেখ নুরুল আলম, সহকারি কমিশনার (ভূমি) আরাফাত মোহাম্মাদ নোমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।  

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম লজেন্স। লজেন্স এর সৌজন্যে শুক্রবার (২৫ মার্চ) শুরু হচ্ছে বিসিএস আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২৮ মার্চ অনুষ্ঠানের শেষ পর্বে। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ও অন্যতম ক্যারিয়ার উন্নয়ন সংক্রান্ত সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব’। বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যারিয়ার সচেতন শিক্ষার্থীদের মাধ্যমে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর ক্যারিয়ার উন্নয়নে কাজ করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের