জাবিতে প্রতিষ্ঠিত হলো পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতি

মান্নান, জাবি প্রতিনিধি | ২৫ মার্চ ২০২২, ০৮:৫৩

ছাত্রকল্যাণ সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হলো পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতি। প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী শাহেদ ইভান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী ফাইজার মুহাম্মাদ শাওলিন। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) এ্ক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৭ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্বপালন করবেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শ্রাবণী ঘোষ জয়া, রুবায়েত ইসলাম নিলয়, রেজওনা তৃষা, নাজমুস সাকিব ও এমএইচ এনামুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আহসান হাবিব জিমন ও কামরুন নাহার চৈতি। এছড়া কোষাধ্যক্ষ পদে রয়েছেন আরাফাত হোসেন রিজন। 

প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহেদ ইভান বলেন, “আমরা অনেকদিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী জেলার একটি সংগঠন করার ইচ্ছা পোষণ করছিলাম। আমাদের জেলা থেকে বর্তমানে উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী জাবিতে পড়তে আসে। আমরা পটুয়াখালীর ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে কাজ করে যাব।“ 

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফাইজার মুহাম্মদ শাওলীন বলেন, “সবাইকে একসাথে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। আশা করি আমরা ছাত্র কল্যাণ কথাটিকে শুধু বাক্যে আটকে না রেখে কাজে প্রমাণ করতে পারবো।“ 

উল্লেখ্য, নবগঠিত পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচ থেকে ৪২ ব্যাচের ২৭ জন সাবেক শিক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর