ক্রিকেটে ভেটেরিনারির দাপট

গবি প্রতিনিধি | ২৩ মার্চ ২০২২, ০৫:২৪

ক্রিকেট দল

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের দ্বিতীয় দিনে আধিপত্য বিস্তার করেছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।  

সকালে প্রমীলা ক্রিকেটে মাইক্রোবায়োলজি বিভাগকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারায় ভেটেরিনারির মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে বিনা উইকেটে ১০২ রান করে তারা। দলের পক্ষে পূজা ৬৩ ও সীমান্তা ৩৬ রান করেন। জবাবে দিতে মাত্র ৪৩ রানে আটকে যায় মাইক্রোবায়োলজি বিভাগ।  

এর আগে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফিজিওথেরাপি বিভাগকে মাত্র ছয় রানে হারিয়েছে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিই) বিভাগ। তাদের ৬৫ রানের জবাবে ৫৯ রান করতে সক্ষম হয় ফিজিওথেরাপি। ৩৪ রান করলেও দলকে জেতাতে পারেননি মারুফা। 

ছেলেদের ক্রিকেটের প্রথম ম্যাচে নির্ধারিত দশ ওভারে সম্মিলিত প্রচেষ্টায় ৭৩ রান সংগ্রহ করে রাজনীতি ও প্রশাসন বিভাগ। জবাবে বিপুলের ২৫ ও রাতুলের ২০ রানে ভর করে জয় ছিনিয়ে নেয় প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান (বিএমবি) বিভাগ। 

দ্বিতীয় ম্যাচে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে ৭৬ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভেটেরিনারির ছেলেরা। প্রথমে ব্যাট করে পাভেলের ৩২ ও কিরণের ২৩ রানে ভর করে ১০৬ রান সংগ্রহ করে তারা। জবাবে নির্ধারিত দশ ওভার খেললেও কচ্ছপ গতির ব্যাটিংয়ে মাত্র ৩০ রানেই গুটিয়ে যায় ইইই বিভাগ।  

দিনের শেষ ম্যাচে বাংলা বিভাগকে ২১ রানে হারিয়েছে শক্তিশালী ইংরেজি বিভাগ। প্রথমে ব্যাট সজীবের ২৫ ও রাফিনের ১৭ রানে ভর করে ১০১ রানের পুঁজি গড়ে ইংরেজি বিভাগ। জবাবে ৮০ রান করতে সক্ষম হয় বাংলার ছেলেরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের