মোটরসাইকেল দুর্ঘটনায় আইসিইউতে কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:  | ২৩ মার্চ ২০২২, ০১:২৭

কুবি শিক্ষার্থী

মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুইজন শিক্ষার্থীসহ ৩জন আহত হয়েছেন। সোমবার (২১মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনায় শিকার হন তারা। 

আহতদের মধ্যে রয়েছেন কুবির একাউন্টিং এন্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এরমধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন। 

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সাথে কথা বলে জেনেছি তার অবস্থা খুবই সংকটাপন্ন। এই ধরনের রোগী ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তার মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙ্গে গেছে। বর্তমান তার জ্ঞান যায় আবার আসে এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।

এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি জানান, আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসাথে যাচ্ছিলাম৷ এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সাথে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সাথে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিলো, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম। 

এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি৷ যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে তা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর