রোববার হাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী

মশিউর রহমান , হাবিপ্রবি সংবাদদাতা  | ১৩ মার্চ ২০২২, ০১:৫০

হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন ও “জ্যোতির্ময় বঙ্গবন্ধু ” শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করতে ক্যাম্পাসে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি।

গত ৯ই মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৩ ই মার্চ রোজ রবিবার দুপুর ৩ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এছাড়া বিকাল ৪ঃ০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী দিনে “জ্যোতির্ময় বঙ্গবন্ধু ” শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনও করবেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী মোঃ মহিবুল হাসান চৌধুরী এম.পি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর