নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক উৎসব

নোবিপ্রবি প্রতিনিধি | ১০ মার্চ ২০২২, ২৩:৪৪

ইষ্টিকুটুম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক উৎসব 'ইষ্টিকুটুম' অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। সংস্কৃতিচর্চা আর সংস্কৃতিপ্রেমকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এমন উৎসবের আয়োজন করে ক্লাবটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সাইকেলকে একটি পরিবেশবান্ধব বাহন হিসেবে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ক্লাবটি এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে সব আবাসিক হলের সড়ক প্রদক্ষিণ শেষে আবার গোলচত্বরে এসে শেষ হয়।

উৎসবে অন্য সেগমেন্টগুলোর মধ্যে ছিল ছবি প্রদর্শনী, ঘুড়ি উৎসব, বায়োস্কোপ প্রদর্শনী, ক্যাম্পাসের শিক্ষার্থী উদ্যোক্তাদের রকমারি পণ্যের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নানান রঙ্গের গান, নাচ, আবৃত্তি, দেশীয় সংস্কৃতি মঞ্চস্থ হয়। অনুষ্ঠান উপভোগ করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। এ সময় অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএস এর পরিচালক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের