এসিআই-এর এক্সিলেন্ট ইউনিভার্সিটির তালিকায় চুয়েট

তাসনিয়া মাসিয়াত, চুয়েট | ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৭:২১

এক্সিলেন্ট ইউনিভার্সিটি

যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) কর্তৃক "এক্সিলেন্ট ইউনিভার্সিটি" হিসেবে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)৷

গত ১১ফেব্রুয়ারি সংগঠনটির অফিশিয়াল ওয়েবসাইটে সারাবিশ্বের বিভিন্ন এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় স্থান করে নিয়েছে চুয়েট।

বছর জুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার ধারাবাহিকতায় পৃথিবীর সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এই এক্সিলেন্ট ইউনিভার্সিটির মর্যাদা দেয়া হয়। এবার সেটির স্বীকৃতি পেল চুয়েট। 

"এসিআই এক্সিলেন্ট ইউনিভার্সিটি এ্যাওয়ার্ড ২০২১" শীর্ষক এই সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট এবং বছর জুড়ে তাদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা৷ এসবের মধ্যে ছিল গত বছর এসিআই কর্তৃক আয়োজিত বিভিন্ন স্টুডেন্ট কম্পিটিশনে চুয়েটের ধারাবাহিক সাফল্য, চ্যাপ্টার কর্তৃক আয়োজিত বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রম, ইত্যাদি ৷

এবছর চুয়েট ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তের আরো ৫৩ টি বিশ্ববিদ্যালয় এক্সিলেন্ট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ৩৩টি বিশ্ববিদ্যালয়কে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে ৷ এক্সিলেন্ট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ মায়ামি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অফ শেরব্রুক (কানাডা), ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র), ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) উল্লেখযোগ্য ৷ বাংলাদেশ থেকে চুয়েটের পাশাপাশি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এ স্বীকৃতি অর্জন করেছে ৷ এক্সিলেন্ট ইউনিভার্সিটির তালিকা এই লিংকে https://www.concrete.org/Portals/0/Files/PDF/2021_UnivAwardRecipients.pdf

স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম ইন্টারন্যাশনাল কংক্রিট ম্যাগাজিনে প্রদর্শিত হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট স্টুডেন্ট চ্যাপ্টার তাদের অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্যানার পাবে। এই ব্যানার আসন্ন (২৭-৩১মার্চ,২০২২) এসিআই কংক্রিট কনভেনশন যুক্তরাষ্ট্রে প্রদান করা হবে।

এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট ফ্যাকাল্টি এডভাইজার অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে প্রায় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় আমাদের অনেকগুলো শিক্ষামূলক ইভেন্ট হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দেশী/বিদেশী উপস্থাপনার সাথে ১০০-২০০ অংশগ্রহনকারীর উপস্থিতি সেমিনারগুলির যথাযোগ্যতা নির্দেশ করে। তিনটি স্টুডেন্ট কম্পিটিশনে প্রথম, তৃতীয় ও বাকীসবগুলো পুরস্কার পাওয়ায় এ চ্যাপ্টারটি বিশ্বে অনন্য স্থান অর্জন করে। আশাকরি এর ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে। 

এর আগে, আমেরিকান কংক্রিট ইনষ্টিটিউট (এসিআই) এর ২০২০ আউটস্টান্ডিং ইউনিভার্সিটির তালিকায় সারাবিশ্বে ৫ম সেরা হিসেবে উঠে এসেছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নাম। এসিআই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাছাই প্রক্রিয়ায় মূলত এসিআই বিষয়ক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন মানদণ্ডে পয়েন্টের ভিত্তিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিলো।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এবার এক্সিলেন্ট ইউনিভার্সিটি স্বীকৃতিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম অভিনন্দন জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর