রাবিতে তিন দিনব্যাপি ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

আসিফ আজাদ সিয়াম, রাবি | ২১ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৪

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী একুশে গ্রন্থ কুটির মেলা শুরু হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বুদ্ধিজীবী চত্বরে মেলার উদ্বোধন করেন রাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কথাসাহিত্যিক জুলফিকার মতিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত তিন দিনব্যাপি এ মেলাতে ০৫ টি স্টল দেয়া হয়েছে। এর মধ্যে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, ছোট বাচ্চাদের বই সহ বিভিন্ন লেখকের প্রায় এক হাজার বই রয়েছে।

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমারা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুউদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবন যাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়তা ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থী সহ অনেকে। জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবন যাপনের জন্য বিজ্ঞান। তাই জীবন যাপনকে আরো সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।

উদ্বোধন শেষে মেলা পরির্দশন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

মেলাপ্রাঙ্গন সকল বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর