চিরকুট লিখে সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

গবি প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী ২০২২, ১০:৪৫

ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের(গবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আলামিন ইকবাল খান আত্মহত্যা করেছেন। তিনি আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন নিজ বাড়িতে প্রচুর পরিমাণ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মাহমুদ ইকবাল খান।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে তিনি দীর্ঘদিন হতাশা ও কষ্টের মধ্যে ছিলেন। এই কষ্টের ভার নিতে না পেরেই তিনি এমন কাজ করেছেন।

আত্মহত্যার পূর্বে তিনি তার ছোট ভাই মাহমুদ ইকবাল খানের বরাত দিয়ে একটি চিঠি লিখে যান। চিঠির হুবুহু এখানে দেওয়া হলো- “ভাই আমার, জীবন আর চালাই নিতে পারছি না রে ভাই। আমার প্রতিটি মুহূর্ত যন্ত্রণার। মাহমুদ অনেক ভালোবাসি ভাই তোকে। আমাকে মাফ করে দিস। আমার সংসারটা শীলার বাবা, মা আর ওর ভাই নাহিদ শেষ করে দিছে।

আমার কলিজার টুকরা বউ নিয়ে গেছে ওরা। ভাই প্রতিদিনের এই যন্ত্রণা কষ্ট থেকে এটা ছাড়া উপায় ছিলনা।

ভাই আমার অসহায়ত্ব আর চোখের পানিও ওদের কাছে হাসি তামাশার মতো মনে হয়েছে। ভাই বাবুকে দেখে রাখিস। আর পারলাম না ভাই। একটু একটু করে মরার চেয়ে একবারেই মরে যাওয়া ভালো তাও যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমার আব্বু, মাকে মাফ করে দিতে বইলো ভালো।”

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জকে ফোন করলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। কিন্তু, এ বিষয়ে এখন অব্দি থানায় কোনো মামলা হয়নি।

নিহতের বন্ধু অ্যাডভোকেট পলাশ বলেন, ইকবাল আমার খুব কাছের বন্ধু ছিল। সব সময় হাসি-খুশি থাকতো। এরকম একটা কাজ অন্তত ওর দ্বারা আশা করা যায় না। এছাড়া ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি জানান, জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। তবুও বলবো ওপারে ভালো থাকিস।

আজ বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর