হাবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা প্রতিবেদক যোবায়ের

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:১২

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন 'হাবিপ্রবি সাংবাদিক সমিতির 'বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার' পেয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী।

মূলত বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা ও নির্ভুল বানান এবং সাংবাদিকতায় সাংগঠনিক দক্ষতা এই তিনটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচন করা হয়। যোবায়েরের হাতে 'বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার' তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

সেরা প্রতিবেদকের পুরস্কার গ্রহণের পর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে যোবায়ের বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতায়ন কিংবা আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো জায়গা না। তবে ক্যাম্পাসের সমস্যা, আয়োজন আর অর্জন নিয়ে লিখতে বেশ ভালো লাগে বলেই এখানে আসা। এমন আয়োজন আমাদের কাজ করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

এই ব্যাপারে সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত বলেন, 'এই পুরস্কার মূলত সাংবাদিকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ও সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে তরুণ সাংবাদিকদের আরও উদ্যোমী হয়ে সংবাদ পরিবেশন করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করি।'

উল্লেখ্য, ইতিপূর্বে চলমান তৃতীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে ত্রৈমাসিক রানারআপ এবং ষান্মাসিক সেরা প্রতিবেদক পুরস্কারও পেয়েছেন যোবায়ের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর