জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

মান্নান, জাবি প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৩২

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আলিফ আফসান দীপ সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এম জি আজম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন উপদেষ্টা মো. মুর্শেদ রায়হান হিমু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নবনির্বাচিত সভাপতি আলিফ আফসান দীপ বলেন, "পঞ্চতীর্থ" একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন, যার মূল উদ্দেশ্যই হল জাহাঙ্গীরনগরে পঞ্চগড়স্থ শিক্ষার্থীদের কল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ়করণ। যাতে আমরা সবাই মিলে একটা ইউনিট হিসেবে থাকতে পারি এবং বিভিন্ন প্রয়োজনে পারস্পরিক সাহায্য-সহযোগীতায় শামিল হতে পারি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম জি আজম বলেন, যেহেতু পঞ্চগড় একটি দূরবর্তী ছোট জেলা তাই এখানে আমাদের সংঘবদ্ধ থেকে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে থাকা উচিৎ। আর যাই হোক- আমাদের সবার প্রিয় পরিচয়, আমরা সবাই পঞ্চগড়িয়ান। পঞ্চগড়ের সবাই আমরা ভাই-বোন। তাই আশা করব পঞ্চতীর্থের বৃহত্তর স্বার্থে জেলা সমিতির সকল কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এবং সমর্থন যুগিয়ে জেলা সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর