রাবিতে 'রোকেয়া সাহিত্য প্রতিযোগিতা'র ফলাফল ঘোষণা

গোলাম রববিল, রাবি প্রতিনিধি | ৩০ জানুয়ারী ২০২২, ০১:৪১

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'রোকেয়া সাহিত্য প্রতিযোগিতার' ফলাফল ঘোষণা করেছে 'উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার' সাহিত্য সংগঠন। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১০টায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীর নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রচনা, কবিতা ও গল্প এই তিনটি বিভাগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতায় রচনা বিভাগের বিজয়ীরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুতাছিম বিল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজের পূজা পাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাহমুদা টুম্পা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৌশিকুর রহমান‌ ও মোস্তাফিজুর রহমান।

কবিতা বিভাগে বিজয়ী হয়েছেন- সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের মুতাছিম নয়ন, রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের মোসা. মারজিয়া আক্তার নদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুঁই রাণী বর্মণ, মো. মামুনুর রশিদ‌ ও তারিফ হাসান মেহেদী।

গল্প বিভাগে বিজয়ী হয়েছেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাহাদ হোসেন ফাহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাঈদ আনোয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মো. জাবের, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শাহাবুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসফিয়া ফারাহ।

এবিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন বলেন, রোকেয়া সাহিত্য প্রতিযোগিতাটি আয়োজনের মাধ্যমে আমরা দেশব্যাপী তরুণ সাহিত্যিকদের মধ্যে সাহিত্যের প্রতি উদ্দীপনা তৈরীর প্রয়াস চালিয়েছি। আমরা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা পেয়েছি। আমরা মনে করি এই তরুণ লেখকদের সঠিক পৃষ্ঠপোষকতা করতে পারলে সাহিত্য-সংস্কৃতির যে অচলায়তন চলছে তা ভেঙ্গে ফেলা সম্ভব। আমরা এই সমস্ত তরুণ লেখকদের সামনে আনতে চাই। তাদের সঠিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে চিন্তাশীল সমাজ বিনির্মানে উত্তরণ কাজ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর