বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে শব্দকুটিরের আবৃত্তি উপস্থাপন

নোবিপ্রবি প্রতিনিধি | ২৮ জানুয়ারী ২০২২, ১০:৪৭

ছবিঃ সংগৃহীত

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করে বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাহিত্য সংগঠন শব্দকুটির। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে টানা দেড়ঘণ্টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয়।

শব্দকুটির ছাড়াও নোয়াখালী আবৃত্তি একাডেমি, অনিবার্ণ ৭১, সুবর্ণচর; কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ এবং ছন্দবৃত্ত, হাতিয়া এতে আবৃত্তি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দকুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের