লালমনিরহাট সদর উপজেলা সমিতির নেতৃত্বে ফাহিম ও রিপন

রাবি প্রতিনিধি | ২৬ জানুয়ারী ২০২২, ০৪:৩০

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ (রাবি) লালমনিরহাট সদর উপজেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহিউদ্দিন পাটোয়ারী ফাহিমকে সভাপতি ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিত্য রায় রিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আগামী ১ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ-সভাপতি ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইংরেজি বিভাগের সুকুমার রায়, সমাজবিজ্ঞান বিভাগের শর্মিলী সাফাইয়াত এমি ও হাসিবুজ্জামান রাকিব। যুগ্ম-সাধরণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের মাসুদ রানা, সঙ্গীত বিভাগের সুজন চক্রবর্তী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবমিত সামি সাম্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরাফাত রহমান। সাংগঠনিক সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের মোক্তার আলী, ইংরেজি বিভাগের মালিহা মৌলি ও নাট্যকলা বিভাগের লামিয়া ইসরাত।

এছাড়াও অর্থ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিয়াম আল আজাদ, প্রচার সম্পাদক সংস্কৃত বিভাগের জয় রায়, ক্রীড়া সম্পাদক আইন বিভাগের আরিফুল ইসলাম ও আলিফ হাসান শোভন, ছাত্রী বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের শিখা রায় ও বাংলা বিভাগের মাসুমা সাদিয়া রুহি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম জিহান ও সোহেল রানা। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রণয় কান্তি রায়, কাওসার তোকদার ও রিয়াদ ইসলাম।

এর আগে গত ১৫ জানুয়ারি বিশবিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক বার্ষিক সভায় ৭ সদস্য বিশিষ্ট সুপার কমিটি অনুমোদন দেয় বিদায়ী কমিটির সভাপতি আরিফুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায় শুভ্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর