জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ডাইনিং কর্মচারীদের বিক্ষোভ মিছিল

সময় ট্রিবিউন | ২৬ জানুয়ারী ২০২২, ০৩:৫৮

চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে আবাসিক হলের ডাইনিং কর্মচারীরা-ছবি: সময় ট্রিবিউন

মান্নান, জাবি প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে আবাসিক হলের ডাইনিং কর্মচারীরা।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ‘ডাইনিং হল কর্মচারী সমিতি’র ব্যানারে মিছিল বের করে বিক্ষুব্ধ কর্মচারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, মুরাদ চত্ত্বর হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন খন্দকার বলেন, ‘গত দুই বছর আগে সাড়ে তিন হাজার ছাত্রের স্বাক্ষর নিয়ে প্রশাসনের কাছে আবেদন করি। পরে প্রশাসন বলে এব্যাপারে কমিটি গঠন হয়েছে। এর ভিত্তিতে আমাদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয় আমাদের সবাইকে চাকরি দেওয়া হবে। একজনেও বাদ যাবেনা। কিন্তু এতোবছর হতে চললেও আমাদের চাকরি স্থায়ী হলোনা।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায় ৯৬ জন ডাইনিং কর্মচারী বিভিন্ন হলে কর্মরত আছি। প্রশাসন জানায় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হলে আমাদের থেকে ৩০ শতাংশ মানুষ নেওয়া হবে এবং প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমাদের চাকরি দেওয়া হচ্ছেনা। এমনকি আমাদের ডাইনিং সার্ভিসের মেয়াদ ৩২ বছর করেছে। আমাদের দাবি সেটা ৪০ বছর এবং অবসরের বয়স ৫৫ থেকে ৬০ বছর করতে হবে। এছাড়া অবসরকালীন ভাতা বাড়াতে হবে।’

সমাবেশে কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ডাইনিং কর্মচারীদের রক্ত ঘাম করা পরিশ্রমের বিনিময়ে খাবার পায় শিক্ষার্থীরা। তাদের জীবনের নিরাপত্তা অনিশ্চিত করে, অস্থায়ী চাকরির ফাঁদে রেখে প্রশাসন নীরবে একটা অন্যায় করে যাচ্ছে। আমরা আশা করি, ডাইনিং কর্মচারীদের যৌক্তিক আন্দোলনের সাথে নিমকহারামি করবেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক কনোজ কান্তিসহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের