শাবিপ্রবি উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

মান্নান, জাবি প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২২, ০৮:০০

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাবির নারী শিক্ষার্থীরা।

২২ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ছাত্রীহল সমূহ, চৌরঙ্গী, পরিবহণ চত্ত্বর, পুরাতন প্রশাসনিক ভবন হয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, "নব্বই দশকে সর্বপ্রথম জাবির মেয়েরাই বলেছিলো আমার বোন ধর্ষিত মানেই আমি ধর্ষিত। সেখানে শাবিপ্রবির ভিসি বলে জাহাঙ্গীরনগর মেয়েদের চরিত্র খারাপ। আমাদের নাকি বিয়ে হবে না। আমরা শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ চাই।“

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, "শাবিপ্রবির ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা খুবই কুরুচিপূর্ণ। এমন বক্তব্য যখন কোন ভিসি দেন অবশ্যই তিনি দেশের প্রতিটি নারীর জন্য হুমকী স্বরুপ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিয়ের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা, মনশীলতার জায়গা, উচ্চ শিক্ষা গ্রহনের জায়গা। নিজেদের বিবাহ উপযোগী করে গড়ে তোলায় জায়গা নয়।"

বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফায়জা মেহজাবিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাবেয়া বসরী তপু ও সাইমুম মৌসুমী বৃষ্টি।

উল্লেখ্য, এর আগে শাবিপ্রবি উপাচার্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ছবি প্রদর্শনী ও পরে শহীদ মিনারে প্রতিকী অনশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর