‘ভিসির পদত্যাগের দাবিতে অনশন চলবে’

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ১০:২৬

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে ঢাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠক শেষে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। এর পরই আন্দোলনকারীরা বলেন, 'উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা সবাই অনশনে বসব।'

তারা বলেন, 'শিক্ষার্থীরা ৭৮ ঘণ্টা ধরে অনশনে এবং তাদের শারীরিক অবস্থা খুব খারাপ। এ অবস্থায় আমরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। শিক্ষামন্ত্রী একটি প্রতিনিধিদল পাঠাতে পারেন অথবা অনলাইনেও আলোচনা হতে পারে। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে।'

এর আগে শিক্ষামন্ত্রী শনিবার সন্ধ্যায় শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে মিন্টো রোডে তার বাসভবনে বৈঠক করেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আলোচনায় বসতে রাজি আছি। কথা বলা যাবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

'ক্যাম্পাসে পুলিশি অ্যাকশনে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়েছেন। আবার শিক্ষার্থী বা বহিরাগতদের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।'

তিনি বলেন, 'আমরা চাই তারা অনশন প্রত্যাহার করে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। অনশনরত অবস্থাতেও তারা আলোচনায় বসতে পারে।'

তবে, আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো রূপরেখার কথা বলেননি শিক্ষামন্ত্রী। পারিবারিক কারণে তিনি এই মুহূর্তে সিলেটে যেতে পারছেন না বলেও জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজন হলে তিনি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবেন।

শিক্ষার্থীদের প্রাথমিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন তারা অন্য দাবি তুলেছেন। শিক্ষার্থীদের আন্দোলনে অন্য কেউ ইন্ধন দিচ্ছে কি না খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শাবিপ্রবি গত চার বছর খুবই ভালোভাবে চলেছে। এ কারণে উপাচার্য মহোদয় (ফরিদ উদ্দিন) দ্বিতীয়বারের মতো দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর