ভিসির পদত্যাগের দাবিতে কাফন গায়ে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ০৩:৩৩

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কাফনের কাপড় পরিধান করে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী-ছবি: সময় ট্রিবিউন

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কাফনের কাপড় পরিধান করে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে অবস্থান নিতে থাকে। এরপরে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে সারি বেধে দাঁড়িয়ে থাকে। এসময় একজন শিক্ষার্থী প্রতীকী লাশ হয়ে সামনে শুয়ে থাকে। তার পাশে কোনো এক বোনকে ভাইয়ের লাশের পাশে বসে থাকতে দেখা যায়।

এসময় একজন শিক্ষার্থী বলেন, উপাচার্যের দাবিতে আমাদের ২৩জন শিক্ষার্থী এখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তারা ৭২ ঘণ্টা ধরে অনশন করছে। অনেকের অবস্থা সংকটাপন্ন। কিন্তু এখনো তারা অনশন ভাঙ্গেনি। বরং তাদের অবস্থানে তারা অনড়। এখন হয়তো আমরা প্রতীকী অবস্থান নিয়েছে, কিন্তু এভাবে চললে হয়তো আমাদের কাউকে সত্যি সত্যি কাফনের কাপড় পরতে হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, 'আমরা এই মৌন মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে, তারা ২৩ জন একা নয়। আমরাও মরতে রাজি আছি।' এদিকে ৭২ ঘণ্টা অনশনে ১৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

মৌন মিছিলে লাশ কাঁধে নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর হয়ে চেতনা একাত্তর প্রদক্ষিণ করে আবারও গোল চত্বরে অবস্থান নেন। প্রতীকী মিছিলে সকল শিক্ষার্থীদের মুখে মাস্ক পরিধান করতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর