রুয়েটে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ, খোলা থাকবে আবাসিক হল

রুয়েট প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২২, ০০:২২

ছবিঃ সংগৃহীত

করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা‌ জারির পর সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‌
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ৯৫ তম (জরুরী) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। সভায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ও হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে অনলাইনে ক্লাস নেয়া হবে কিনা এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন জানান, আজ শনিবার (২২ জানুয়ারি) রুয়েটের স্নাতক শ্রেণীর নিয়মিত সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

রেজিষ্ট্রার আরও জানান, জরুরী প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে। দাপ্তরিক কাজসমূহ বিভাগীয় প্রধান অথবা শাখা প্রধানের তত্ত্বাবধানে করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর