রাবিসাসের সভাপতি নুরুজ্জামান, সম্পাদক নুর আলম

রাবি প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২২, ০২:১০

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সমকালের প্রতিনিধি নুরুজ্জামান খানকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের নুর আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে লাইব্রেরীর পেছনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন আ. কাইয়ুম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ তাপস কুমার সরকার (প্রথম আলো), সহ-সভাপতি-২ তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন/সোনালী সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক- আব্দুস সবুর লোটাস (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজ (নয়া শতাব্দী), কোষাধ্যক্ষ- সাইফুর রহমান (এনটিভি অনলাইন), দপ্তর সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউ.এন.বি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য রায় রিপন (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মরিয়ম পলি (আলোকিত সময়), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান আকাশ (বাংলাভিশন অনলাইন), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মামুন হোসাইন (বিডি ক্যাম্পাস টিভি)।

কমিটিতে ০৩ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তারা হল, আসিফ আজাদ সিয়াম (বিডি সমাচার ২৪.কম), গোলাম রববিল (সময় ট্রিবিউন.কম) ও ইরফানুর রহমান তামিম (বাংলামিরর.নেট)।

এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ০৩ জন; সুব্রত গাইন, শামিম রেজা ও শাহাবুদ্দিন ইসলাম। উপদেষ্টা হিসেবে আছেন সাবেক সভাপতি শাহীন আলম ও সাবেক সহ-সভাপতি রাজ কিরণ দাস।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর