বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে শরিফুল-আজিম-নীরব

সময় ট্রিবিউন | ২১ জানুয়ারী ২০২২, ১১:৫২

শরিফুল ইসলাম, সৈয়দ আনোয়ারুল আজিম, খন্দকার জাহাঙ্গীর আলম নীরব-ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি- ২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ হতে সভাপতি-কোষাধ্যক্ষ-যুগ্ম সম্পাদকসহ ৭ জন নির্বাচিত হয়েছেন, অন্যদিকে প্রগতিশীল শিক্ষক সমাজের অপর অংশ হতে সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন এবং নীল দল থেকে সহসভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রগতিশীলের একাংশ প্যানেল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নীল দল প্যানেল থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের অন্য অংশের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের নিচতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন। রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম।

নির্বাচনে প্রগতিশীলের একাংশ প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান, সদস্য পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী, ড. আব্দুল লতিফ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা এবং কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচলে প্রগতিশীলের অন্য অংশের প্যানেল থেকে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নীল দলের প্যানেল থেকে সহ-সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, সদস্য পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর