স্বদেশ ভ্রমণে হাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি | ১২ জানুয়ারী ২০২২, ২১:৫৬

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা স্বদেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

১১ই জানুয়ারি ( মঙ্গলবার) ঢাকার উদ্দেশ্যে যাত্রার মধ্যদিয়ে স্বদেশ ভ্রমণ শুভসূচনা করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

স্বদেশ ভ্রমণে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.জামিল সুলতান এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রনি তোতা।

অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী মোঃ রবিউল আউয়াল বলেন, "ভ্রমণ ছাত্র জীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নিজ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সহ সেখানকার এলাকাবাসী ও আদিবাসীদের পরিচয়ের মধ্য দিয়ে আমরা নানাবিধ অভিজ্ঞতা লাভ করি, তা আমাদের জীবন চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে আমরা ক্যাম্পাসে ফিরতে পারি।"

স্বদেশ ভ্রমণে পর্যায়ক্রমে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, সেন্টমার্টিনের বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করবে ভ্রমণপিপাষু শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর