বিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি

রাবি প্রতিনিধি | ১০ জানুয়ারী ২০২২, ০৫:৩১

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ প্রক্রিয়ায় মৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ' সাধারণ শিক্ষার্থী ও মৎস্যবিজ্ঞান অনুষদের' ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, মৎস্য বিজ্ঞানের বাইরের বিভিন্ন বিভাগ এবং কিছু কোর্স পড়ে এই সেক্টরে অন্যরা চাকরি করছে। ফলে তারা এই বিভাগে পড়েও চাকরি করতে পারছেন না। দ্রুতসময়ের মধ্যে এমন বৈষম্যের অবসান চান তারা। এছাড়াও তারা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের দাবি জানান।

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু হুরাইরার সঞ্চালনায় কর্মসূচিতে মৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোহরা হক দোলন বলেন, 'আমি অনেক স্বপ্ন নিয়ে এই বিভাগে ভর্তি হয়েছিলাম। শুনেছি এখানে অনেক চাকরির সুযোগ আছে। আজকে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সেই স্বপ্ন আর থাকছে না। এখন আমাদের ক্লাসে থাকার কথা ছিলো। কিন্তু আমরা এখন দাবি আদায়ের জন্যে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসময় বিভাগের মাস্টার্সের আতিকুজ্জামান বলেন, আমি মাইগ্রেশন হয়ে এই বিভাগে ভর্তি হয়েছি। কিন্তু বিভাগের পড়াশোনা শেষের দিকে হওয়ায় চাকরির বিজ্ঞাপন থেকে জানতে পারছি আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রতিনিয়ত হতাশা বাড়ছে। তবে দ্রুতই সব চাকরির ক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকার চাই।

এসময় মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর