মারা গেলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ন‌ওয়াজ আলী

রাবি প্রতিনিধি | ৯ জানুয়ারী ২০২২, ১৪:৫৭

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এএসএম নওয়াজ আলী (৭৬) মারা গেছেন। শুক্রবার (০৭ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। আজ শনিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক এএসএম নওয়াজ আলী ১৯৪৫ সালে সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। এছাড়া বিভাগীয় সভাপতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

প্রবীণ এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। এছাড়া পরিসংখ্যানশাস্ত্রে, বিশেষ করে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে দাফন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর