রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক হলেন অধ্যাপক খলিলুর রহমান

রাবি প্রতিনিধি | ৭ জানুয়ারী ২০২২, ১১:৫০

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আহ্বায়ক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এবারের প্রগতিশীল শিক্ষক সমাজের ৫৫১ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৫৫টি ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান কমিটির কো-কনভেনার তারিকুল হাসান ২২১টি ভোট পেয়েছেন। এছাড়াও বাংলা বিভাগের অধ্যাপক সুজিৎ সরকার ৫৫টি ভোট ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক ১৬টি ভোট পেয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে ৪টি ভোট বাতিল হয়েছে। ১১৯ জন অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল আহ্বায়কসহ মোট ৪ টি পদে জয় লাভ করে। বাকি ১৬টি পদে জয় পায় দুর্নীতি বিরোধী শিক্ষকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর