রাবিতে দিনে-দুপুরে ছাত্রীর ব্যাগ ছিনতাই

সময় ট্রিবিউন | ১ জানুয়ারী ২০২২, ০৯:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মাইশা জান্নাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তার ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ভূক্তভোগীর বরাত দিয়ে তার বন্ধু মাহমুদ সাকী বলেন, জান্নাত কাজলা থেকে রিকশায় করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলেন। প্যারিস রোডের জুবেরী ভবনের সামনের রাস্তায় পৌঁছালে নীল রংয়ের একটি বাইকে করে দুজন এসে রিকশা থামান। পরে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে ক্যাম্পাস ত্যাগ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনাটি আমি জেনেছি। আমরা এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ছিনতাইয়ের বিষয়ে মতিহার থানার ওসি বলেন, ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানিনি। কেউ এসে অভিযোগ দেয়নি। বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর