রাবিতে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তির আবেদন শুরু

রাবি প্রতিনিধি | ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৩

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। করোনা মহামারির কারণে অনলাইনে মৌখিক পরীক্ষা এবং ন্যূনতম শিক্ষা যোগ্যতা থাকলেই ভর্তি হওয়া যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ২০০৮ সাল থেকে সান্ধ্যাকালীন এমবিএ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিভাগটিতে এক বছর মেয়াদী এবং দুই বছর মেয়াদী এমবিএ প্রোগ্রাম চালু রয়েছে।

ব্যবসায় শিক্ষায় চার বছর মেয়াদের ডিগ্রিধারীরা এক বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামে  ভর্তির সুযোগ পাবে। আর দুই বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামে যেকোনো ডিসিপ্লিন থেকে স্নাতক, স্নাতকত্তোর ও সমমান ডিগ্রিধারীরা ভর্তির সুযোগ পাবে।

২৭ জানুয়ারি, ২০২২ পর্যন্ত এই প্রোগ্রামে ভর্তির আবেদন সংগ্রহ এবং ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

এক বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামে মোট খরচ হবে ৭৫ হাজার টাকা।  আর দুই বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামে মোট খরচ হবে ১ লাখ টাকা। এক বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামটি ৩৬ ক্রেডিট, যা দুই সেমিস্টারে বিভক্ত। আর দুই বছর মেয়াদী প্রোগ্রামটি ৬৬ ক্রেডিট, যা চার সেমিস্টারে বিভক্ত।

এই প্রোগ্রামে ভর্তির যাবতীয় তথ্য বিভাগের নিজস্ব ওয়েবসাইটে (www.ru.ac.bd/ais/notice)- পাওয়া যাবে। এছাড়াও ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সাথে (মোবাইল: ০১৭৫১-৪৮৫৬৫৭)।  এছাড়াও সরাসরি অফিস থেকে ভর্তি সম্পর্কে যাবতীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর