জবিতে ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪

ছবিঃ সংগৃহীত

বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনের অংশ হিসেবে আমরা সপ্তাহব্যাপী নানান আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিজয় উৎসব করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষকবৃন্দের অংশগ্রহণ ছিলো। বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক আবহে তৈরী করতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিজয় উৎসব ২০২১ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব কথা বলেন।

পোস্টার চিত্র প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ফাইয়াজ হোসেন, দ্বিতীয় ব্যাচের সামিয়া আহমেদ এবং পঞ্চম ব্যাচের প্রত্যাশা সিংহ বন্যা। এছাড়াও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন পঞ্চম ব্যাচের সূচনা দাস এবং তৃতীয় ব্যাচের সাব্বির হোসাইন। বিজয়ীদের হাতে উপাচার্য পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় তিনি চারুকলা বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন, চারুকলা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, আমাদের ক্লাস রুম সংকট আছে, কাজের জায়গা কম। যদি আমরা স্পেস পাই তাহলে হয়তো জগন্নাথ এর বেস্ট ডিপার্টমেন্ট হবে। এছাড়াও তিনি এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন করার অনুরোধ জানান।

চারুকলা বিভাগের শিক্ষার্থী নাঈম মৃধা বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ধরনের প্রদর্শনীর আয়োজন খুবই আনন্দের। এইবার যদিও ঢাকার বাহিরে থাকার কারণে আমি কাজ দিতে পারিনি। তারপরও এত সুন্দর একটা আয়োজন দেখে খুব ভাল লাগছে। এই ধরনের প্রদর্শনী বেশি বেশি হলে আমাদের, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের কাজ প্রদর্শনের সুযোগ ও উৎসাহ তৈরি হয়। সবার কাজ একসাথে দেখে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয় এবং ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর পোস্টার চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। পোস্টার চিত্র প্রদশর্নীটি ২৩ ডিসেম্বর পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর